ওয়েব ডেস্ক; ১৫ ফেব্রুয়ারি : সিয়ামের পক্ষ থেকে জন্য গিয়েছে , জানুয়ারিতে দেশীয় যাত্রীবাহী গাড়ি বিক্রি প্রায় ১৩ শতাংশ বেড়ে ৪,৪৯,৬১৬ ইউনিটে দাঁড়িয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে এটি ৩,৯৯,৩৮৬ ইউনিট ছিল ।
সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (SIAM) এক বিবৃতিতে জানিয়েছে যে গত মাসে টু হুইলার গাড়ির বিক্রি ২৬ শতাংশ বেড়ে ১৯,২৫,৬০৩ ইউনিটে দাঁড়িয়েছে, যা গত বছরের জানুয়ারিতে ১৫,২৬,২১৮ ইউনিট ছিল। বিবৃতি অনুসারে, থ্রি হুইলার গাড়ির বিক্রি ৩০ শতাংশ বেড়ে ৭৫,৭২৫ ইউনিটে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ের ৫৮,১৬৭ ইউনিট ছিল।
