কলকাতা, ৯ সেপ্টেম্বর : ক্যারেটলেন গড়িয়াহাটে নতুন স্টোরের উদ্বোধন করল।
কলকাতার মানুষের বিশেষ পছন্দের কথা মাথায় রেখে এই সিগনেচার স্টোরের ডিজাইন, সাজসজ্জা এবং আবহে স্থানীয় সংস্কৃতিকে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই স্টোরের মাধ্যমে শহরের গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছে গেল ক্যারেটলেন-এর সমসাময়িক গয়নার সম্ভার এবং ওমনিচ্যানেল শপিংয়ের অভিজ্ঞতা। এখানে দৈনন্দিন ব্যবহারের গয়না থেকে শুরু করে উপহার এবং বিশেষ অনুষ্ঠানের জন্য গয়না—সব ধরনের কালেকশনই পাওয়া যাবে।

বর্তমানে ব্র্যান্ডটির খুচরো স্টোরের সংখ্যা ৩৮৮টিরও বেশি, যার মধ্যে পূর্বাঞ্চলে রয়েছে ৬৯টি স্টোর। গড়িয়াহাটের এই স্টোরটি সারা দেশে ক্যারেটলেন-এর অন্যতম ফ্ল্যাগশিপ স্টোর।

শুধু পশ্চিমবঙ্গেই বর্তমানে ১১টি শহর জুড়ে ব্র্যান্ডটির ৩১টি স্টোর রয়েছে। দীর্ঘমেয়াদি সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে এই সংখ্যা বাড়িয়ে ৩৫টি করার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করতে গিয়ে সৌমেন ভৌমিক, ম্যানেজিং ডিরেক্টর, ক্যারেটলেন বলেন, “সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিক ডিজাইনের প্রতি আগ্রহের কারণে কলকাতা ক্যারেটলেন-এর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। আমাদের গড়িয়াহাট ফ্ল্যাগশিপ স্টোরটির উন্মোচন—যার নকশা ও সজ্জায় স্থানীয় সংস্কৃতির অনন্য ছোঁয়া রাখা হয়েছে—পশ্চিমবঙ্গে ৩৫টিরও বেশি স্টোর সম্প্রসারণের লক্ষ্যমাত্রায় একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক। পূর্ব ভারতের প্রতি আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে, এই অঞ্চলের আরও অনেক গ্রাহকদের কাছে আমাদের অনন্য কেনাকাটার অভিজ্ঞতা পৌঁছে দিতে আমরা অত্যন্ত আশাবাদী।”
সম্প্রতি ক্যারেটলেন তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইয়ামি গৌতম ধরের উপস্থিতিতে দুটি নতুন কালেকশন—’কাশিকা’ এবং ‘পোলাকি’ লঞ্চ করলো।