২৭ ডিসেম্বর, কলকাতা: ‘গ্যালারি গোল্ড’ এ শুরু হলো ‘ক্রিয়েটিভ আর্ট সলিউশনস ফটো একাডেমি’ (CAS Photo Academy) আয়োজিত অষ্টম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী এবং ক্লাবের সদস্যদের বার্ষিক প্রিন্ট প্রদর্শনী।
এই প্রদর্শনীতে ভারতসহ বিশ্বের ৭৫টি দেশের আলোকচিত্রীদের তোলা সেরা ছবিগুলো স্থান পেয়েছে। মোট ১৭০টিরও বেশি ছবি এখানে প্রদর্শিত হচ্ছে।
২৬ থেকে ২৮ ডিসেম্বর প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
