ডিজিটাল ডেস্ক; ১১ ফেব্রুয়ারি:
ফেয়ারব্যাঙ্কস ডিজিজ, বা মাল্টিপল এপিফাইসিল ডিস্প্লাসিয়া আক্রান্ত রোগীদের সাধারণত ব্যথা এবং অস্থি সংক্রান্ত ব্যবস্থাপনার প্রয়োজন হয়।
আরও একটি বিরল রোগ এক্রোমেগালি হরমোনের অত্যাধিক নিঃসরণের দ্বারা সৃষ্টি হয়। মূলত পিটুইটারি গ্রন্থিতে টিউমার হলে এই ধরনের রোগ হতে পারে। হরমোনের অধিক নিঃসরণের ফলে শৈশব এবং কৈশোরকালে উচ্চতা বৃদ্ধি একটি মূল সমস্যা হয়ে দাঁড়ায়।
এই উভয় ধরনের রোগের ক্ষেত্রে রোগী, কোন মেডিকেল কলেজ থেকে শুরু করে, কেন্দ্রীয় চিকিৎসা প্রতিষ্ঠান যেমন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেসে চিকিৎসার সুযোগ পান। এই সুযোগ বিনামূল্যে পাওয়া যায়। এক্রোমেগালি ক্ষেত্রে ব্যবহৃত সোমাটোস্ট্যাটিন ওষুধ অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০১৫ সালে যুক্ত করা হয়েছে।
সম্প্রতি রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রবীণ পাওয়ার এই তথ্য জানিয়েছেন।
