ডিজিটাল ডেস্ক; ১০ ফেব্রুয়ারি: সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার দ্বিতীয় অর্ধের দিনক্ষণ ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারী এডুকেশন। আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হবে পরীক্ষা।
পরীক্ষার সূচি শীঘ্রই বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে। এছাড়া সম্পূর্ণ পরীক্ষাটি হবে অফলাইনে।
উল্লেখ্য করোনা পরিস্থিতির জন্য সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা দুটি পর্বের মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। যার প্রথম অধ্যায়ের পরীক্ষা নেওয়া সম্পন্ন হয়েছে, দেশের করোনা পরিস্থিতি বিচার করে বৈঠকের পর বোর্ড আগামী ২৬ শে এপ্রিল থেকে ওই দুটি ক্লাসের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।