সময় বদলেছে দিন বদলেছে এখন আর আগের মতন মহিলারা পিছিয়ে নেই। নিজেদের সুপ্ত ইচ্ছা গুলোকে পূরণ করার জন্য তারা আজ এক এক জন নিজেদের যোগ্যতা অনুযায়ী গড়ে তুলেছেন নিজেদের। মহিলাদের এই স্বপ্ন পূরণের জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে এগিয়ে এসেছে বিভিন্ন সংস্থা।
I Glam  , RUBARU সেই সমস্ত মহিলাদের নিজেদের যোগ্যতা এবং তাদের পায়ের নিচের মাটি শক্ত করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে।
ফ্যাশন গ্ল্যামার ওয়ার্ল্ড এই সবকিছু যাদের স্বপ্ন সেই সমস্ত মহিলাদের নিজেদের প্রতিভাকে দেখানোর জন্য অনেকদিন ধরেই কাজ করে আসছে এই দুই প্রতিষ্ঠান।
প্রাথমিক ভাবে সিলেকশন এবং তারপর গ্রুমিং এবং ধীরে ধীরে রাজ্য তার সাথে জাতীয় স্তরের প্রতিযোগিতা  অনুষ্ঠিত করে প্রতিভাবান মহিলাদের খুঁজে বের করে জনসমক্ষে এনেছেন তারা।
আজ এই  সফল নারীরা ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করছেন বিশ্বের দরবারে।
এই সবকিছু নেপথ্যে যিনি রয়েছেন তিনি হলেন – i Glam র সি ই ও এবং RUBARU গ্রুপের পূর্ব ভারতের ডিরেক্টর দেবযানি মিত্র।
দেবজানি দেবীর কথায় আমরা যেভাবে শুরু করেছিলাম আর এখন যেভাবে আমরা কাজ করছি এবং সুখবর যে পশ্চিমবঙ্গ থেকে যারা যারা জাতীয় স্তরে প্রতিযোগিতায় গিয়েছিলেন তারা সবাই আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন । জিতে নিয়েছেন আন্তর্জাতিক পুরস্কার এবং আগামী দিনে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং পুরস্কৃত হয়ে দেশকে সমৃদ্ধ করবেন। তিনি আরও জানান যে সমস্ত মহিলা আগামী দিনে গ্ল্যামার ওয়ার্ল্ড এর সাথে যুক্ত হতে চান তাদেরকে আমরা সুযোগ করে দেব।
আন্তর্জাতিক স্তরে এই সমস্ত প্রতিযোগিরা যে পা রেখেছেন সেই জন্য প্রতিযোগীদের সম্বর্ধনা দেওয়া হয় I-GLAM  এর তরফ থেকে। অনুষ্ঠানে উপস্থিত প্রতিযোগিরা অকপটে স্বীকার করে নেন যেভাবে তারা নিজেদের বাধাবিঘ্ন কাটিয়ে আজ এই জায়গায় পৌঁছেছেন তার সমস্ত কৃতিত্ব যায় I-GLAM , RUBARU এবং দেবজানি দেবীকে।

বিজয়ীরা হলেন :
Sonalica Panja- Rubaru Miss India Elite Runner up

Sonalica Sinha- Rubaru Miss India Elite Miss Personality

Preeti Jagwani-Rubaru Mrs National Universe, Representing India in Thailand &Rubaru Mrs Fashion Icon

Nisha Toshniwal- Rubaru Mrs India 1st runner up, Rubaru Mrs Talented & Rubaru Mrs Congeniality

Preet Walia- Rubaru Mrs World Noble Queen &Rubaru Mrs Best Ramp Walk

Shreelatha Sewak -Mrs Rubaru second runner up & Mrs. Rubaru Beauty with purpose

Sharmistha Biswas -Rubaru Mrs India beauty with brain

Susmita Basumata- Rubaru Mrs Timeless Beauty