ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ফিল্ড আউটরিচ ব্যুরো বর্ধমান শাখার উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মদিন ও জাতীয় যুব দিবস উপলক্ষ্যে এক ওয়েবিনারের আয়োজন করা হয়। এই ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে রামকৃষ্ণ মিশন সারদাপীঠ বেলুড়মঠের সম্পাদক স্বামী দিব্যানন্দ মহারাজ, যুবসমাজকে বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান। তিনি বলেন, স্বামী বিবেকানন্দ শারীরিক ও মানসিকভাবে যুব সমাজকে সুস্থ থাকার পরামর্শ দিয়েছিলেন যাতে দেশ ও সমাজগঠনের মহতী কাজে তারা সফল হতে পারে।
অনুষ্ঠানে রামকৃষ্ণ সারদা মিশন নিবেদিতা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা প্রবাজিকা নির্বাণাপ্রানা মাতাজী শ্রীমত স্বামী বিবেকানন্দের উজ্জ্বল ব্যক্তিত্বের নানান দিক তুলে ধরেন। তিনি, আজকের ছাত্র ছাত্রী ও যুবশক্তিকে স্বামীজীর মতাদর্শকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান।
রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বেলুড়মঠের অধ্যাপক ড: সন্দীপন সেন আজকের ওয়েবিনারে অ;শ নিয়ে বলেন, স্বামীজী সবসময় চেয়েছিলেন যুবসমাজ ‘আমি’-এর ঊর্ধ্বে উঠে সমাজের দীনদরিদ্র অসহায় মানুষের পাশে দাড়াক। আর তাতেই প্রকৃত শান্তির সন্ধান পাওয়া যায়।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পূর্ব জোনের মহানির্দেশক ভূপেন্দ্র কাইনথোলা এবং কলকাতার রিজিওন্যাল আউটরিচ ব্যুরো ও প্রেস ইনফরমেশন ব্যুরোর উপমহানির্দেশিকা জেন নামচু অ;শগ্রহণ করেন।
অনলাইন অনুষ্ঠানে ৯০ এরও বেশী ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল।
পি আই বি
