ইতিমধ্যেই রাজ্যে ২৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। চলতি সপ্তাহেই এসেছে আরও ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে আগামী ২৭শে মার্চ প্রথম দফার নির্বাচনে ব্যবহার করতে চলেছে নির্বাচন কমিশন এমনটাই খবর কমিশন সূত্রে । সূত্রের খবর ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে ঝারগ্রাম, ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিম মেদিনীপুর, ২০ কোম্পানিকে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়াতে ২৯ কোম্পানি, এবং পুরুলিয়াতে ৩৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে নির্বাচন কমিশন। তবে সূত্র মারফত আরো জানা গেছে এই মাসের মাঝামাঝি সময়ে চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী আনতে চলেছে কমিশন।
চলতি মাসে প্রথম দফা নির্বাচনের আগে আরো ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে এমনটাই জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে।