ডিজিটাল; ৩০ অক্টোবর: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধনের সাথে সাথে হাওড়ার বিভিন্ন ঘাটে ছট পুজো উপলক্ষে আচার অনুষ্ঠান শুরু করে দেন নারীরা।
ছটপুজো উপলক্ষ্যে হাওড়ার ফুলতলাঘাটেও রবিবার ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।

ধর্মীয় উৎসবে সমবেত হওয়া নরনারীকে সম্মান জানাতে ফুলতলাঘাটে উপস্থিত ছিলেন হাওড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সাবিত্রী দেবী সাউ, সেক্টর ইনচার্জ অঞ্জন চক্রবর্তী, ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপ্রতিনিধি বাপি মান্না, উত্তর হাওড়ার প্রাক্তন অধ্যক্ষ অরিজিৎ বটব্যাল, সহ স্থানীয় মালিপাঁচঘড়া থানার আধিকারিক প্রমুখ।
