শুভাবরি ওয়েব ডেস্ক ১৯ নভেম্বর, কলকাতা:
জাতীয় প্রেস দিবস উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত একটি সদর্থক আলোচনা সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বা বলা হয়েছিল যে পরিবেশ রক্ষার ক্ষেত্রে মিডিয়া একটি বড় ভূমিকা পালন করবে। সেই সূত্র ধরে আমাদের দল পৌঁছে গিয়েছিল বেহালার বিধুভুষন সেনগুপ্ত রোডে।
এখানে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের “খেলাঘর” নামে নিজস্ব আবাস রয়েছে। যেখানে দশম শ্রেণী অব্দি ছাত্রদের রেখে পড়ানো হয়। উল্লেখ করা যেতে পারে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি কলকাতার বেশ কয়েকটি জায়গায় রেড লাইট এরিয়ার শিশুদের নিয়ে এসে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করছে। কিন্তু আজকের এই লেখনি পরিবেশ নিয়ে।

এই ছাত্রাবাসের থেকে মাত্র ১৫ মিটার দুরত্বে পানা ভর্তি একটি পুকুর হয়েছে। তার চারদিকে রয়েছে বেশ কয়েকটি আবাসন ও। এই মুহূর্তে সারা রাজ্যে ত্রাস সৃষ্টি করছে মশা বাহিত রোগ। এটি কি প্রশাসনিক অবহেলা। নাকি কেউ এটি নিয়ে ভেবেই দেখেন নি। তবে ১৫-১৬ টি আবাসিক শিশুর স্বাস্থ্য সুরক্ষিত রাখতে অবিলম্বে পুকুরের আবর্জনা পরিষ্কার করা দরকার। এমনটি মনে করছেন স্বেচ্ছাসেবী সংগঠনের কতৃপক্ষ।
তাই আপনারা ও নজর রাখুন, সংবাদ মাধ্যম এই প্রতিবেদনের ফল জানার অপেক্ষায় থাকবে। কারণ সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে সংবাদ মাধ্যম ও।
