ওয়েব ডেস্ক; ২৪ ফেব্রুয়ারি: আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমির আয়োজনে ও দক্ষিণ ২৪ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় ডায়মন্ড হারবার রবীন্দ্রভবনে শুরু হল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল।

দুদিনের এই অনুষ্ঠানের উদ্বোধনে আজ উপস্থিত ছিলেন বিধায়ক পান্নালাল হালদার, অতিরিক্ত জেলাশাসক, জেলা পরিষদ, সৌমেন পাল, অপর সংস্কৃতি অধিকর্তা কৌস্তভ তরফদার,মহকুমা শাসক ডায়মন্ডহারবার অঞ্জন ঘোষ, সূর্য ব্যানার্জি,ভারপ্রাপ্ত সচিব,পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, দেবজ্যোতি বোস, বিখ্যাত সরোদ বাদক ও সম্মানীয় সদস্য,পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি,জেলা পরিষদের অধ্যক্ষ জনাব মুজিবর রহমান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, সোমাশ্রী বেতাল,হাসনা বানু শেখ,জনাব মোক্তার শেখ,ডায়মন্ড হারবার পৌরসভার পৌর প্রধান প্রণব দাস প্রমুখ।