এই বছরের দূর্গা পূজা করতে হবে করোনা বিধি মেনে। আগামী মাসেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর তাকে নিয়ে যত উন্মাদনা। দুর্গাপূজা কমিটি রাজ্য প্রশাসন এবং তারসাথে পুলিশ আধিকারিকদের নিয়ে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসা হয়। সেখানেই রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী বলেন রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হয়েছে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই করোনা বিধি মেনে করতে হবে পুজো কমিটি গুলিকে। এবারেও পুজো কমিটি গুলিকে রাজ্য সরকারের তরফ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়াও পূজোর সমস্ত রকম লাইসেন্সের ফি মওকুফ করে দেওয়া হয়েছে। ৫০% ছাড় পাওয়া যাবে বিদ্যুৎ বিলে।
বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় নিশ্চিন্তে পুজো করুন । বর্তমান যে বিধি নিষেধ রাজ্যে চলছে এবং তার সাথে নাইট কারফিউ যে চলছে তা বলবৎ থাকবে কিনা অথবা তুলনা হবে তা পরিস্থিতির ওপর জোর করে জানানো হবে। ১৫ অক্টোবর থেকে ১৭ই অক্টোবর পর্যন্ত বিসর্জন হবে। তবে ১৮ তারিখের মধ্যে সমস্ত ঠাকুর বিসর্জন করে দিতে হবে। এবছরের কার্নিভাল হবে কিনা তা পরিস্থিতির ওপর নির্ভর করেই জানানো হবে।
উল্লেখ্য করোনা পরিস্থিতির জন্য গত বছর পুজোর বিসর্জনের কার্নিভাল হয়নি। পুজো কমিটির সদস্য ছাড়া সাধারণ মানুষ মণ্ডপে প্রবেশ করতে পারেননি। তারা ছিলেন একটি নির্দিষ্ট দূরত্বের বাইরে। রাজ্য প্রশাসনের দাবি এখনো পর্যন্ত রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে পুজোর এখনো একমাস বাকি রয়েছে। পুজোর সময় পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার।
