
শুভাবরি ওয়েবডেস্ক ,২৭ মার্চ, চন্দ্রগুপ্ত, কলকাতা: অবশেষে আজ ২৬দিন পেরিয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী এস এস সি পদ প্রার্থী দের অনশন মঞ্চে এসে তাদের আশ্বাস দিলেন । রাজনৈতিক বিচক্ষণতা এবং প্রশাসনিক দক্ষতার সামঞ্জস্য রেখেই তিনি বললেন “যেহেতু নির্বাচনের ঘোষণা হয়ে গিয়েছে তার এই মুহুর্তে কোনো আশ্বাস দেওয়া সম্ভব নয় তবে আগামী জুন মাসে তাদের বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করা হবে।” প্রয়োজনে আইন সংশোধন করার পক্ষে তিনি । আজ অনশন মঞ্চে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি।

এখন দেখার মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরে বিরোধীদের সমস্ত প্রচেষ্টাতে জল ঢেলে কখন তারা আন্দোলন প্রত্যাহার করবেন।
