ডিজিটাল; ২৩ জুন ; কলকাতা:
মেট্রো যাত্রাকে আরও মসৃণ করতে মেট্রো রাইড কলকাতা অ্যাপ চালু করা হয়েছিল ৫ মার্চ। এই অ্যাপটি ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এটি তাদের স্মার্ট কার্ড রিচার্জ করতে বা QR কোড ভিত্তিক টিকিট যে কোনো সময় যেকোনো সুবিধাজনক জায়গা থেকে বুক করা যাবে । এটি তাদের সময় বাঁচাতেও সাহায্য করছে কারণ তাদের বুকিং কাউন্টারের সামনে সারিতে দাঁড়াতে হবে না। এই সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম (CRIS) ডেভেলপ করা অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।
এই অ্যাপটিকে যাত্রীদের মধ্যে জনপ্রিয় করতে মেট্রো কর্তৃপক্ষও উদ্যোগ নিয়েছে। যাত্রীদের এই অ্যাপটি ডাউনলোড করতে এবং কীভাবে এটি ব্যবহার করতে হবে তা দেখানোর জন্য মেট্রো কর্মকর্তা ও কর্মীরা নিয়মিতভাবে বিভিন্ন মেট্রো স্টেশনে ক্যাম্প পরিচালনা করছেন। ফলস্বরূপ, নতুন চালু হওয়া অ্যাপটি ব্যবহার করে উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম মেট্রোতে ভ্রমণের জন্য আরও বেশি সংখ্যক যাত্রী তাদের স্মার্ট কার্ড রিচার্জ করছেন। মেট্রোর তরফ থেকে জন্য গেছে এখনও পর্যন্ত ৭১২৫৭ জন যাত্রী গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করেছেন। মেট্রো কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার ফলে গত ১৫ দিনে ৮৭১২ জন যাত্রী এই অ্যাপটি ডাউনলোড করেছেন।
