দেশজুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ৫৮ কোটি ২৫লক্ষ টিকা দেওয়া হয়েছে।
গত চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৫,০৭২ জন, ১৬০ দিনের মধ্যে যা সর্বনিম্ন।
মোট সংক্রমিতের মাত্র ১.০৩% এখন চিকিৎসাধীন, ২০২০র মার্চের পর থেকে যা সব থেকে কম ।

ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা বর্তমানে ৩লক্ষ ৩৩হাজার ৯২৪জন, গত ১৫৫ দিনের মধ্যে যা সর্বনিম্ন ।

বর্তমানে কোভিড মুক্ত হওয়ার হার ৯৭.৬৩%, ২০২০র মার্চের পর থেকে যা সর্বোচ্চ ।

সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ ৮০হাজার ৬২৬ জন।

গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ৪৪হাজার ১৫৭ জন।

সাপ্তাহিক সংক্রমিতের হার ৫৯ দিন ধরে ৩ শতাংশের নিচে রয়েছে, বর্তমানে ১.৯১%।

দৈনিক সংক্রমিতের হার গত ২৮ দিন ধরে ৩%র কম౼আজ এই হার ১.৯৪%।

নমুনা পরীক্ষার ক্ষমতা বেড়েছে, মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫০কোটি ৭৫লক্ষ ।

india #CoronaVirusUpdates #people #health