রাজ্যে ৮ দফা নির্বাচন শেষ হয়েছে গতকাল। আগামী ২ মে সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। নির্বাচন কমিশন ভোটগ্রহণের সময় কোভিড বিধি মেনে চলার যে গাইডলাইন প্রকাশ করেছিল সেক্ষেত্রে রাজ্যে যেভাবে ভোট হয়েছে তাতে রীতিমতন ভাবে প্রশংসা কুড়িয়েছে রাজ্য মুখ্য নির্বাচন কমিশন।
সংক্রমণ যেভাবে বাড়তে চলেছে নির্বাচন কমিশন সে বিষয়ে রীতিমতো উদ্বিগ্ন। আগামী ২ তারিখ নির্বাচনের ভোট গণনা কেন্দ্রেও রীতিমতন ভাবে কোভিড বিধি যাতে সঠিকভাবে মানা হয় তার জন্য গাইডলাইন প্রকাশ করল নির্বাচন কমিশন।
কি লেখা রয়েছে গাইডলাইনে:
• Rt-pcr কিংবা RT ( রেপিড টেস্ট) ছাড়া কোনো প্রার্থী কিংবা নির্বাচনী এজেন্ট কাউন্টিং হলে প্রবেশ করতে পারবেন না। অথবা কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়া থাকতে হবে। কাউন্টিং এজেন্ট দের নাম রিটার্নিং অফিসারের কাছে আগে থেকেই জমা করে দিতে হবে। কমিশন সূত্রে জানা গেছে বেশি করে কাউন্টিং এজেন্ট দের নাম নথিভুক্ত করতে বলা হয়েছে, যদি কোনো কাউন্টিং এজেন্ট করোনা আক্রান্ত হন তাহলে তার জায়গায় অন্য কোন কাউন্টিং এজেন্ট সেই দায়িত্ব পালন করতে পারবেন।
• ভোট গণনা কেন্দ্রে বাইরে কোনো রকম জনসমাগম বা জমায়েত করা যাবে না।
• কাউন্টিং হলে যথাসম্ভব শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।
• যথেষ্টভাবে স্যানিটাইজেশন করতে হবে কাউন্টিং হলের ভেতর।
• ইভিএম এবং ভিভিপ্যাড এর বাক্স স্যানিটাইজেশন করতে হবে।
• গণনা কেন্দ্রে প্রবেশের আগে শরীরের তাপমাত্রা মাপা তার সাথে স্যানিটাইজেশন ভালো করে করতে হবে প্রত্যেককে।
• গণনা কেন্দ্রে দুজন কাউন্টিং এজেন্ট এর মাঝখানে যিনি বসবেন তাকে পিপি কিট পড়ে থাকতে হবে।
• ঐদিন কোনরকম বিজয় মিছিল করা চলবে না।
• রিটার্নিং অফিসারের কাছ থেকে প্রার্থী বা তার প্রতিনিধি সার্টিফিকেট গ্রহণ করার সময় তাদের সাথে দুজনের বেশি প্রবেশ করতে পারবেন না।
• প্রত্যেক জেলার নির্বাচনী আধিকারিক কে প্রার্থী বা কাউন্টিং এজেন্টদের কোভিড টেস্টের দায়িত্ব নিতে হবে।
