রাজ্যে করোনা বিধি নিষেধ এর সময়সীমা আরো বাড়ালো রাজ্য প্রশাসন। নবান্নের তরফ থেকে নির্দেশিকায় বলা হয়েছে আগামী ৩০ শে অক্টোবর পর্যন্ত বর্তমানে যে বিধি-নিষেধ জারি ছিল সেই বিধি-নিষেধ বহাল থাকবে। চলতি মাসের ৩০তারিখ পর্যন্ত বর্তমান যে বিধিনিষেধ রয়েছে এই বিধি-নিষেধকে কার্যত আরো একমাস বাড়িয়ে দিল প্রশাসন। তবে উৎসবের কথা মাথায় রেখে কিছু ছাড় দেওয়া হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনভাবেই বাইরে বেরোনো যাবে না। তবে ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত এই নিয়ম শিথিল করা হয়েছে। যেহেতু ওই সময় দুর্গাপুজো রয়েছে।
উল্লেখ্য লোকাল ট্রেন চলা নিয়ে কিছুটা আশা বেঁধে ছিল সাধারণ মানুষ , কিন্তু নির্দেশিকায় লোকাল ট্রেন চালানো নিয়ে কোনো কিছু উল্লেখ নেই।
প্রশাসনিক সূত্রে খবর রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে সেইজন্যই রাজ্য প্রশাসন কোনভাবেই ঝুঁকি নিতে চাইছে না সেইজন্যই লোকাল ট্রেন চালানো নিয়ে কোন নির্দেশিকা প্রকাশ করা হয়নি।
Administrative
Breaking
City
Covid Vaccine
Covid19
Covid19 Update
Current Issue
Health
Kolkata
Lifestyle
News
People
Public Interest
Westbengal
পশ্চিমবঙ্গ
বাড়লো বিধি-নিষেধ; অক্টোবর পর্যন্ত বিধি-নিষেধের মেয়াদ বাড়ল- পুজোয় ছাড় নাইট কারফিউ
