দেশজুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ৫৮ কোটি ১৪লক্ষ টিকা দেওয়া হয়েছে।
গত চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০,৯৪৮ জন।
মোট সংক্রমিতের মাত্র ১.০৯% এখন চিকিৎসাধীন, ২০২০র মার্চের পর থেকে যা সব থেকে কম ।
ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা বর্তমানে ৩লক্ষ ৫৩হাজার ৩৯৮জন, গত ১৫২ দিনের মধ্যে যা সর্বনিম্ন ।
বর্তমানে কোভিড মুক্ত হওয়ার হার ৯৭.৫৭%, ২০২০র মার্চের পর থেকে যা সর্বোচ্চ
সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ ৩৬হাজার ৪৬৯ জন। গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ৩৮হাজার ৪৮৯ জন।
সাপ্তাহিক সংক্রমিতের হার ৫৪ দিন ধরে ৩ শতাংশের নিচে রয়েছে, বর্তমানে ২%।
দৈনিক সংক্রমিতের হার গত ২৭ দিন ধরে ৩%র কম౼আজ এই হার ১.৯৫%।
নমুনা পরীক্ষার ক্ষমতা বেড়েছে, মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫০কোটি ৬২লক্ষ ।
