ওয়েব ডেস্ক; কলকাতা, ২৪ অগাস্ট : সাইকেল পিওর আগরবাতি , গৌরবময় ইতিহাসের ৭৫ বর্ষ পূর্তির উপলক্ষে এই নতুন ধরণের ধুপকাঠিগুলি বাজারে আনা হয়েছে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গাঙ্গুলী এবং সাইকেল পিয়র আগরবাতি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অর্জুন রঙ্গা।
এই উপলক্ষে সাইকেল পিওর আগরবাতি নতুন টিভিসি ও চালু করেছেন, যেখানে সৌরভ গাঙ্গুলী কে মহারাজের ভুমিকায় দেখা যাবে।
নতুন এই সুগন্ধিগুলি বাজারে আনার সময় , সাইকেল পিওর আগরবাতি কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর অর্জুন রাঙ্গা বলেন, “সাইকেল পিওর-এর ৭৫ বছরের এই যাত্রাপথে, আমরা প্রার্থনা, আশা, বিশ্বাস এবং সর্বোপরি আধ্যাত্মিকতার মূল্যবোধকে মূর্ত করে তুলেছি ৷ একটি ব্র্যান্ড হিসাবে এই নীতিগুলিকে বজায় রাখতে এবং মানুষের মনে আশা জাগানোর জন্য, আমরা প্রার্থনা এবং উপাসনার মাত্রা অতিক্রম করার একটি সুযোগকে স্বীকৃতি দিয়েছি৷ এই উপলক্ষটি কেবল নতুন সুগন্ধের প্রবর্তনই নয়, আমাদের গ্রাহকদের আধ্যাত্মিক যাত্রার সঙ্গে আমাদের সংযোগকে আরও গভীর করে তোলে ৷ ভক্তদের আরাধনার মুহূর্তগুলিকে আরো সুমধুর করতে এবং বিশ্বাস ও শ্রদ্ধার যথাযথ তৈরি করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ।”
এই অনুষ্ঠানে প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক এবং সাইকেল পিওর আগরবাতির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলী বলেছেন, “আমি সাইকেল পিওর আগরবাতি সম্পূর্ণ দলকে ৭৫ বছর পূর্ণ করার জন্য এবং তরুন প্রজন্মের মধ্যে বিশ্বাস ও আশা স্থাপন করার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। পূজার অভিজ্ঞতার সমৃদ্ধ করতে সর্বোচ্চ মানের পণ্য সরবরাহের মাধ্যমে ধারাবাহিকভাবে নতুনত্বের পথ দেখিয়ে এসেছে সাইকেল পিওর আগরবাতি কোম্পানী । আমি এমন একটি ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত যারা শুধুমাত্র আশার আলোই দেখায় না বরং উৎকর্ষ ও উদ্ভাবনের প্রতীকও। পশ্চিমবঙ্গে আবারও ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করা আমার জন্য অপরিসীম তৃপ্তিদায়ক ।”
