শুভাবরি ওয়েব ডেস্ক, ২৩ এপ্রিল, কলকাতা:দেশব্যাপী করোণা মহামারীর দ্বিতীয় প্রবাহ আসার পরে ব্যাঙ্কিং পরিষেবাকে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘিরে ফেলতে এসএলবিসিকে (স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি) এবং মুখ্যমন্ত্রীকে গত ৯ তারিখ আবেদন করেছিল অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন, পশ্চিম বঙ্গ শাখা।আজ অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন, পশ্চিম বঙ্গ শাখার সম্পাদক সঞ্জয় দাস জানান, রাজ্য জূড়ে ব্যাঙ্কিং পরিষেবা সকাল ১০ টা থেকে দুপুর ২টো অবধি করার জন্য এবার আবেদন করলেন রাজ্যপালের কাছে। সঞ্জয়বাবু দাবি, রাজ্যের ব্যাংক কর্মীদের অধিকাংশ নির্বাচনের কাজে যুক্ত হয়েছেন সাময়িক ভাবে। ৬০ শতাংশের বেশি ব্যাঙ্ক কর্মী আজ করোনায় আক্রান্ত। ফলে, গ্রাহক এবং ব্যাংক কর্মীদের সুরক্ষার জন্য অবিলম্বে এই নিয়ম চালু করা উচিত বলে তিনি মনে করেন।আসুন শুনে নেওয়া যাক ভিডিও সাক্ষাৎকারে এ বিষয়ে কি বললেন সঞ্জয় দাস