শুভাবরি ওয়েবডেস্ক, ; রনিত গুপ্ত ; ২৭ অক্টোবর, কলকাতা: অখিল ভারত হিন্দু মহাসভার এক পথসভায় সংগঠনের কার্যকরী সভাপতি চন্দ্রচূড় গোস্বামী বলেছেন,আজ যারা গান্ধীবাদী হয়ে উঠছেন, তারা আদৌ কোন গান্ধীবাদী না। রাজনৈতিক ফায়দা তোলার জন্য শুধুই লোকদেখানো অপপ্রচার। নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য উদঘাটনে ক্ষেত্রে বিজেপি কোন ইচ্ছা নেই। তিনি বলেন, কেন জাপানের রেনকোজি মন্দির থেকে অস্থি ভষ্ম আনার ব্যবস্থা করছেন না?
জাতির পিতা গান্ধীজি নয় নেতাজি।
অনামিকা দে বলেন, আগামী দিনে ১২-১৬ বছর বয়সী প্রত্যেক ভারতীয় ছাত্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা শিক্ষা এবং বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দিতে হবে। আমরা
আয়করমুক্ত অর্থনীতি চাই। অর্থাৎ শূন্য আয়কর সুবিধা দিতে হবে। তিনি আরও বলেন, ভারতীয় মুদ্রাতে গান্ধীর ছবি সরিয়ে নেতাজির ছবি ছাপতে হবে।