এক সাংবাদিক সম্মেলনে অল বেঙ্গল রেশন বাঁচাও যৌথ মঞ্চ তাদের দাবি সমূহ প্রকাশ করেন। যৌথ মঞ্চের যে অ্যাসোসিয়েশন গুলো রয়েছে তারা হল :
ওয়েস্টবেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশন,কলকাতা এন্ড আরবান ফেয়ার প্রাইস সপ ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন , বেঙ্গল ফেয়ার প্রাইস সপ ডিলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন,ওয়েস্টবেঙ্গল এম আর ডিলার্স জাতীয়তাবাদী সংগঠন ।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নিখিলেশ ঘোষ এবং রতন সাউ দাবি করেন, যে অনেকেই এখনো পর্যন্ত কমিশন পাননি এবং এই করোনা আবহে তারা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছে তার জন্য রেশন এর সাথে যুক্ত মানুষ ও তাদের পরিবার করোনা আক্রান্ত হচ্ছেন। আগামী ২৫ শে নভেম্বর ২৩ টি জেলার নিয়ামক ও ডি ডি আর এর কাছে ডেপুটেশন জমা করবেন এবং আগামী ১৮ জানুয়ারি ২০২১ তারা খাদ্য দপ্তরের সামনে ২০৩৬৪ জন রেশন ডিলার ও তাদের পরিবারের সদস্যগণ বিক্ষোভ দেখাবে। এরপরেও যদি তাদের এই সমস্যার সমাধান না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাবেন।


[print-me target="div#id_of_element_to_print" title="Print Form"]
