ডিজিটাল; ২৯ অক্টোবর: দেশজুড়ে অফিস, অফিস ক্যাম্পাস এবং প্রতিষ্ঠানগুলির স্বচ্ছতা রক্ষায় অংশ নিয়েছে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক দপ্তর। ২০২২-এর ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই অভিযানের অঙ্গ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস), ন্যাশনাল টেস্ট হাউজ, জাতীয় উপভোক্তা সমবায় ফেডারেশন এবং জাতীয় উপভোক্তা কমিশনের ৭৩টি অফিসকে চিহ্নিত করা হয়।
দ্বিতীয় দফার এই বিশেষ অভিযানের প্রস্তুতিপর্ব হিসেবে এই দপ্তরের অধীন ৭৩টি জায়গাতেই পরিচ্ছন্নতার ওপর নজর দেওয়া হয় ও অপ্রয়োজনীয় নথি ঝাড়াই-বাছাইয়ের সিদ্ধান্ত হয় এবং সিপিডব্লিউডি ও মেনটেন্যান্স কন্ট্র্যাক্টরদের সঙ্গে আলোচনা করা হয়।
এই অভিযান চলাকালীন মাননীয় সাংসদদের উত্থাপন করা পাঁচটি বিষয় সম্পর্কে উত্তর দেওয়া হয় এবং দুটি আন্তঃমন্ত্রক উল্লেখের ওপর মন্তব্য দেওয়া হয়। ২০২২-এর ২৬ অক্টোবর পর্যন্ত ১,৫১৬টি অভিযোগের ক্ষেত্রে ১,০৭৪টি অর্থাৎ, প্রায় ৭০ শতাংশ অভিযোগের উত্তর দেওয়া হয়েছে এবং ১৫৬টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে।
রেকর্ড রক্ষা ব্যবস্থার অঙ্গ হিসেবে ১৫,২৮৫টি ফাইলকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১৩,১৩১টি ফাইল পর্যালোচনার পর ৭,০৬১টি ফাইলের ডিজিটাইজেশনের কাজ সম্পূর্ণ করা হয় এবং সেগুলি বাতিল করে দেওয়া হয়। পর্যালোচনার জন্য ৬০২টি ই-ফাইলকে বেছে নেওয়া হয়। এর মধ্যে ৪৭৩টি ই-ফাইলকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই অভিযানের ফলে বাতিল জিনিসপত্র বিক্রি করে ২,৩৮,২৬৮ টাকা পাওয়া গেছে এবং এর ফলে ৫,১২১ বর্গ ফুট এলাকা ফাঁকা করা গেছে।
