ওয়েব ডেস্ক; ২ আগস্ট: মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিল্পের সমাধানে শিল্পদ্যোগীদের দুয়ারে এম এস এম ই ক্যাম্প শুরু হলো গত ১লা আগস্ট থেকে, চলবে ১৮ ই আগস্ট পর্যন্ত। আজ ২ আগস্ট ছিল বারুইপুর মহকুমার জয়হিন্দ অডিটোরিয়ামে জেলা পর্যায়ের ক্যাম্প। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা; ম্যানেজিং ডিরেক্টর ডাব্লু বি এস আই ডি সি এল নিখিল নির্মল ; অতিরিক্ত জেলা শাসক শঙ্খ সাঁতরা; অতিরিক্ত জেলা শাসক অদিতি চৌধুরী; প্রজেক্ট ডিরেক্টর ডিআরডিসি দেবহুতি ইন্দ্র; বারুইপুর মহকুমা শাসক সুমন পোদ্দার এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ।
এই অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের ২২ টি স্টল ছিল।

১) খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তর দক্ষিণ ২৪ পরগনা। ২) জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, দক্ষিণ ২৪ পরগনা। ৩) ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর। ৪) ডায়রেক্টরেট অফ ফ্যাক্টরিস, শ্রম দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, শ্রম কমিশনারেট, শ্রম দপ্তর – ২ টি স্টল । ৫) পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। ৬) পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড ৭) সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর । ৮) পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তর। ৯) কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন অধিদপ্তর। ১০) অনগ্রসর শ্রেণী কল্যাণ ও তপশিলি জাতি উন্নয়ন দপ্তর । ১১) কৃষি দপ্তর । ১২) শিক্ষা দপ্তর । ১৩) আনন্দধারা : সৃষ্টিশ্রী – ২ টি স্টল, আনন্দধারা : খাদ্য ছায়া – ১ টি স্টল, আনন্দধারা, দক্ষিণ ২৪ পরগনা- ১ টি স্টল । ১৪) ব্যাংক । ১৫) প্রাণী সম্পদ বিকাশ বিভাগ । ১৬) নগর উন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগ। ১৭) ক্ষুদ্র ছোট ও মাঝারি এবং বস্ত্র দপ্তর । ১৮) রাজ্য জল অনুসন্ধান অধিদপ্তর। প্রায় ৪০ জন উপভোক্তাকে মঞ্চ থেকে পরিষেবা প্রদান করা হয়।