শুভাবরি ওয়েব ডেস্ক,২২ জানুয়ারী, কোলকাতা : কর্মা সোস্যাল অ্যাণ্ড ওয়েলফেয়ার ট্রাস্ট-এর দ্বিতীয় বর্ষ ‘অঙ্কন উৎসব’-কে কেন্দ্র করে হর্ষোল্লাসে মেতে উঠল কৃষ্ণপুর মিলনবাজারের ‘সুভাষ শিশু উদ্যান’।
কর্মা সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর অধ্যক্ষ অনিলকুমার দাস সংবাদমাধ্যমকে জানান, “অঙ্কন উৎসব শুরু হওয়ার আগে চার বছর অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। এবারের ‘অঙ্কন উৎসব’-এ পাঁচটা বিভাগ মিলিয়ে মোট ৫৫০ প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেছিল।
অনুষ্ঠানে উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের যুগ্ম আয়োগ অনুপম হালদার অকপট স্বীকারোক্তি : “আজকের দিনে শুধুমাত্র শিশুদের জন্য এইরকম প্রাণ উজাড় করা খোলামেলা অনুষ্ঠান সত্যি বড়ো কম হচ্ছে। শিশুদের জন্য আরো খোলামেলা প্রাণস্পর্শী উৎসব আযোজন করা প্রয়োজন।”
এই অনুষ্ঠানে উল্লেখযোগ্য হলো, শিশুদের অভিভাবক – অভিভাবিকাও এখানে ছবি এঁকেছেন।
