ডিজিটাল; ৯ জুন: স্বাধীনতার ৭৫বছর পূর্তি উপলক্ষ্যে “আজাদি কা অমৃত মহোৎসব” উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে জলপাইগুড়ি জেলায় ফুলবাড়িতে শুল্ক এবং কেন্দ্রীয় রাজস্ব ও গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে “মাদক নিধন দিবস” পালিত হয়। সম্প্রতি সারা দেশের ১৩টি নির্দিষ্ট স্থানে ৪২ হাজার কেজি মাদক নষ্ট করে ফেলার কর্মসূচী হাতে নেওয়া হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভার্চুয়াল পদ্ধতিতে এই মাদক বিনষ্টকরণ কর্মসূচীর সূচনা করেন। এর অঙ্গ হিসাবে জলপাইগুড়ির ফুলবাড়িতে ৮০ কেজি গাঁজা পুড়িয়ে ফেলা হয়।

রাজস্ব গোয়েন্দা বিভাগ এবং শুল্ক কমিশনারেট পশ্চিমবঙ্গ শাখা বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। উদ্ধার হওয়া এই মাদক বিনষ্ট করতেই মাদক বিনষ্ট দিবসের আয়োজন করা হয়।
এই উপলক্ষ্যে কলকাতা সেন্ট্রাল এক্সাইস অ্যান্ড কাস্টমস শাখার চিফ কমিশনার অফ অনিল কুমার গুপ্তা উপস্থিত ছিলেন।