কলকাতা, ১৭ মে: ডিএস গ্রুপ তাদের ‘লিভিং বিলবোর্ড’ ক্যাম্পেন এবার সম্প্রসারণ করলো শহর কলকাতায়। দিল্লি ও মুম্বইয়ে সফল সূচনার পর এই উচ্চ-প্রভাবসম্পন্ন, সচেতনতামূলক বৃক্ষরোপণ উদ্যোগ ডিএস গ্রুপ-এর পরিবেশবান্ধব প্রতিশ্রুতি এবং সবুজ উদ্যোগে সাধারণ মানুষের অংশগ্রহণ উৎসাহিত করার প্রচেষ্টাকে আরও জোরদার করেছে।
এই সম্প্রসারণের অংশ হিসেবে কলকাতার ইএম বাইপাস-এ, পি.সি চন্দ্র গার্ডেন ফেসিং চিংড়িঘাটা এলাকায় স্থাপন করা হয়েছে ‘লিভিং বিলবোর্ড’, যা তৈরি হয়েছে ৪০০০টি জেড প্ল্যান্ট দিয়ে। এই বিশেষ ইনস্টলেশনের লক্ষ্য হল সবুজায়নের গুরুত্ব সম্পর্কে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়া এবং নাগরিকদের টেকসই উদ্যোগে অংশগ্রহণে অনুপ্রাণিত করা। এর আগে দিল্লি ও মুম্বইয়েও একই ধরনের উদ্যোগ গ্রহণ করেছিল সংস্থাটি, যা নগরাঞ্চলকে আরও সবুজ করে তোলার বৃহত্তর ভাবনার অংশ।
পরিবেশ সুরক্ষায় কর্পোরেট দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরে ডিএস গ্রুপ-এর ভাইস চেয়ারম্যান রাজীব কুমার বলেন, “ডিএস গ্রুপ-এর কাছে স্থায়িত্ব শুধুমাত্র একটি উদ্যোগ নয়, এটি একটি দীর্ঘমেয়াদি দায়িত্ব। বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ পরিবেশগত আলোচনার মাধ্যমে যখন আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে, তখন আমরা মনে করি ব্যবসায়িক ক্ষেত্র একটি সবুজ ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর সেই পরিবর্তনের সূচনা হয় জনসচেতনতা থেকেই। আমাদের ‘লিভিং বিলবোর্ড’ ক্যাম্পেইনের সূচনা সেই দায়বদ্ধতারই বাস্তব প্রতিফলন, যা একটি টেকসই পৃথিবী গঠনের প্রতি আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করে।”
