ডিজিটাল ডেস্ক; ৭ মার্চ: নির্বাচন! যা মানুষের অধিকার।
৬ মার্চ রবিবার রাজারহাট সিদ্ধা টাউন অ্যাপার্টমেন্টে হলো আভ্যন্তরীণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে সেখানে অবস্থিত ২৯ টি ব্লক বেছে নিলেন তাদের নিজ নিজ ব্লকের প্রতিনিধিকে।
১৩৭৫টি ফ্ল্যাট এর মালিকরা এই ভোটাধিকার প্রয়োগ করলেন। সকাল থেকেই তাদের কমপ্লেক্সে অবস্থিত সেমিনার হলে ভোট দেওয়ার জন্য সেখানকার বাসিন্দাদের মধ্যে ছিল উৎসাহ।
উল্লেখ্য ২৯ টি ব্লকের মধ্যে নটি ব্লকের প্রার্থী ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন। ভোট হল বাকি থাকা কুড়িটি ব্লকের মধ্যে। সব মিলিয়ে ৩৭ জন প্রতিনিধি মনোনীত হবেন। প্রতিটি ব্লকের ক্ষেত্রে একজন করে প্রতিনিধি। তবে যেই ব্লকে ৬০ টির বেশী ফ্ল্যাট রয়েছে তার জন্য ২ জন করে প্রতিনিধি থাকবেন।

মোট প্রার্থী দাঁড়িয়েছিলেন ৬৫ জন।
ভোট দাতারা জানান, সকাল থেকেই ভোট শান্তিপূর্ণ। আমরা সবাই এখানে এক পরিবারের মতন থাকি। নির্বাচিত প্রতিনিধিরা আগামী দিনে নিজেও ব্লকের মেনটেনেন্স সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস দায়িত্ব সহকারে পালন করবেন এর আশা আমরা রাখি।
প্রার্থীদের কথায়, আজ এই নির্বাচনে আমরা একে অপরের প্রতিদ্বন্দী হলেও একই পরিবারের আমরা সদস্য। তবে যেই জিতুক না কেন ব্লক প্রতিনিধি হয়ে নিজেদের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করব।
নির্বাচক কমিটির এক সদস্য জানান, আমরা সঠিকভাবে করোনার সমস্ত নিয়ম-নীতি মেনে ভোট করাচ্ছি। পর্যাপ্ত জল, মাস্ক, স্যানিটাইজেশনের ব্যবস্থা রয়েছে।
ওই দিন রাতেই ফল প্রকাশ হলো নির্বাচনের: কারা হলেন ব্লক প্রতিনিধি:
Md. Saidul Islam , Nimai Kumar Das, Mrinal Sarkar, Arup Ghosh,Sandip Bhattacharya, Ananya Mohanty, Subhankar Pandey, Simitendu Malakar, Koushik Sengupta, Uday Guin, Anindya Ghoshal ,Saswata Purkait, Bhaskar Bhattacharya, Rabiul Islam,Abhik Roy Chowdhury,Asit Ranjan Deb, Md. Shamim Alam, Avik Chatterjee, Joy Shrikanta Dutta, Rahul Mallick, Soumendra Pal, Baradashish Mukherjee, Chandan Roy, Ashok Kumar Das, Mohammad Jafar, Nimisha Sinha, Santanu Kundu, Aparupa Pati, Shamim Ahmed Khan, Rajibuddin Haque, Rajesh Kumar Shaw, Kumar Saheb Sau,Amit Ari,Dipak Ghosh, S. Rehan Ahmed, Alok Kumar, Rahul Arora.
