ডিজিটাল; ২০ জুলাই: পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সহ অন্যান্য উৎপাদনকারী শিল্পের বিষয়ে তথ্য প্রকাশ করেছে। শিল্প সংক্রান্ত বার্ষিক সমীক্ষা অনুযায়ী এই তথ্য প্রকাশিত হয়েছে। ২০১৮-১৯ সালের সমীক্ষা অনুযায়ী নির্মাণ শিল্পে কর্মরত দেশের মোট মানবসম্পদের ১১.২২ শতাংশ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে যুক্ত। এই শিল্পে ২০১৬-১৭ অর্থবর্ষে ১৮.৫৩ লক্ষ, ২০১৭-১৮ অর্থবর্ষে ১৯.৩৩ লক্ষ এবং ২০১৮-১৯ অর্থবর্ষে ২০.০৫ লক্ষ জনের কর্মসংস্থান হয়েছে।

সম্প্রতি লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল।