ওয়েব ডেস্ক; ১৭ জুলাই : এভারেডি ইন্ডাস্ট্রিজ, লঞ্চ করল দেশের প্রথম হাইব্রিড টর্চ। কোম্পানি এই জোড়া শক্তিসম্পন্ন যন্ত্রটার মাধ্যমে তার ফ্ল্যাশলাইট পোর্টফোলিও সম্প্রসারিত করল। এটা এই ধরনের সর্বপ্রথম উদ্ভাবন, যা রিচার্জেবল এবং ব্যাটারিচালিত, দুরকম ব্যবহারেরই নমনীয়তা জোগায়। ফলে নিশ্চিত করা যায় যে ক্রেতাকে কখনোই অন্ধকারে থাকতে হবে না, বিশেষ করে কোনো শক্তির উৎসের অনুপস্থিতিতে।
এভারেডির পরবর্তী প্রজন্মের হাইব্রিড টর্চের জন্যে ইতিমধ্যেই পেটেন্টের আবেদন করা হয়েছে। এতে আছে এক শক্তিশালী ১ ওয়াটের সুপার-ব্রাইট ফ্রন্ট LED, যা দিয়ে ফোকাসড আলো পাওয়া যাবে। আর আছে ১ ওয়াটের একটা সাইড লাইট। এই দুটোকেই একটা টেকসই ABS প্লাস্টিক বডিতে ঢোকানো হয়েছে, যা প্রতিদিন বাইরে যে কোনো দরকারে কাজে লাগানোর জন্যে আদর্শ। এই অনন্য ফ্ল্যাশলাইটে আছে একটা ইনবিল্ট রিচার্জেবল ব্যাটারি, যা মাত্র ২.৫ ঘন্টায় একটা দ্রুত চার্জের USB Type-C পোর্ট দিয়ে চার্জ হয়ে যায়। একইসঙ্গে এতে 3xAA ব্যাটারিও রয়েছে। সুতরাং যদি চার্জ ফুরিয়ে যায়, তাহলে আপনি ব্যাটারিচালিত মোডে চলে যেতে পারেন। ক্রেতার কখনো আলোহীন না হওয়ার প্রয়োজনের কথা মাথায় রেখে ডিজাইন করা এই টর্চে আছে ওভারচার্জ বা ডিপ ডিসচার্জ সুরক্ষার মত অতিরিক্ত সুরক্ষা বৈশিষ্ট্য, যা ব্যাটারির আয়ু বাড়াতেও সাহায্য করে। এছাড়াও এই প্রোডাক্টের ব্যতিক্রমী ডিজাইন একটা পজিশন স্লাইড সুইচ দিচ্ছে ফ্রন্ট আর সাইড লাইটের জন্য, যাতে রিচার্জেবল অথবা ব্যাটারিচালিত পাওয়ার মোড বেছে নেওয়া যায়। আর আছে একটা চার্জিং ইন্ডিকেটর লাইট, যা ব্যবহারকারীর আরও সুবিধা করে দেয়।

রোজকার ব্যবহার, ভ্রমণ, ক্যাম্পিং, ট্রেকিং, সুরক্ষা ও জরুরি পরিস্থিতির জন্য ডিজাইন করা এই হাইব্রিড টর্চের জোড়া শক্তির উৎসে আছে একটা রিচার্জেবল Li-ion ব্যাটারি আর 3xAA কার্বন জিংক ব্যাটারি। ৩৯৯/- টাকা দামের এভারেডির হাইব্রিড টর্চ পাওয়া যাচ্ছে দুটো রঙে, লাল আর সবুজ। সারা ভারতের অগ্রগণ্য খুচরো ব্যবসাকেন্দ্র আর ই-কমার্স প্ল্যাটফর্মেই এই জিনিসটা পাওয়া যাচ্ছে।