ডিজিটাল; ৬ জুন: দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সাধারণ মানুষ যেই মাধ্যমে সবচেয়ে বেশি ব্যবহার করেন তা হচ্ছে ট্রেন। কম খরচে এই ট্রেন যাত্রা করা যায়। ট্রেনে যাওয়ার সময় কাছে থাকা ব্যাগের সংখ্যা এবং ওজন নিয়ে এতদিন পর্যন্ত সেভাবে করাকরি হয়নি। কিন্তু বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়ার পর এবার নড়েচড়ে বসেছে ভারতীয় রেল।
নির্দিষ্ট সীমার বেশি যদি আসবাবপত্র নিয়ে যাওয়া হয় তাহলে তার জন্য খসাতে হবে বাড়তি টাকা।
একজন স্লিপার-শ্রেণির যাত্রী ৪০ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন এবং অতিরিক্ত অর্থ দিতে হবে না। একইভাবে, দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের ৩৫ কেজি পর্যন্ত লাগেজ বহন করার অনুমতি দেওয়া হয়। প্রথম শ্রেণীর এসিতের যাত্রী বিনামূল্যে বহন করতে পারবেন ৭০ কেজি। এসি টু টায়ার স্লিপার/ ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে ৫০ কেজি। এসি থ্রি টায়ার স্লিপার বা চেয়ার কারের জন্য ৪০ কেজি। এক্ষেত্রে কোনো অতিরিক্ত অর্থ দিতে হবে না।
এই পরিমাপের বাইরে যদি যাত্রীদের ব্যাগের ওজন থাকে তাহলে তাদের অবশ্যই অতিরিক্ত টাকা দিয়ে যাত্রা করতে হবে।
সূত্র মারফত জানা গেছে যদি কোন যাত্রী অতিরিক্ত ব্যাগের ওজন নিয়ে যাত্রা করেন এবং তিনি কোন ভাবে ধরা পড়ে যান তাহলে তার থেকে সহ গুণ বেশি জরিমানা নেওয়া হবে।
