শুভাবরি ওয়েব ডেস্ক, ২৮ এপ্রিল কলকাতা:
কলকাতা মেডিকেল কলেজের অস্থায়ী মহিলা কর্মীদের ঘুষ নিয়ে চাকরি দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি সংক্রান্ত অভিযোগপত্র হাসপাতাল সুপারের কাছে জমা দেওয়ার এক কর্মসূচির আয়োজন করে বিজেপি সমর্থক ও নেতৃত্ব।

এই উপলক্ষে আজ দুপুরে তারা বউবাজার থানার কাছাকাছি অঞ্চলে অগ্নিমিত্রা পাল এর নেতৃত্বে এসে জড়ো হয়। তাদের অভিযোগ ৫৩০ জনের থেকে ঘুষ চাওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অভিযোগপত্র জমা দিয়ে তারপর তারা কিছু সময়ের জন্য কলকাতার সেন্ট্রাল এভিনিউ অবরোধ করে ।