ডিজিটাল; ২৯ জুন: সংস্থার বয়স মাত্র পাঁচ বছর কিন্তু তার মধ্যেই বহু শিল্পী কলাকুশলী এবং মডেলরা সাফল্যের সাথে ক্যারিয়ার তৈরি করার দিকে এগোচ্ছেন। কলকাতা ফিল্ম অ্যান্ড এম এম মডেলিং হাউস। সম্প্রতি তাদের উদ্যোগে একটি ফ্যাশন শো হয়ে যায় দক্ষিণ কলকাতায়। ফ্যাশন শো টি হয় তাদের ইনস্টিটিউটে যারা শিক্ষা গ্রহণ করছেন তাদের মধ্যে।
এদিন মহিলা এবং পুরুষ সবমিলিয়ে ১২ জন মডেল উপস্থিত ছিলেন। ক্যালেন্ডারের জন্য ফটোশুট মডেলিং প্রতিযোগিতা এবং মেক-আপ আর্টিস্টের প্রতিযোগিতা হয়।


এই প্রতিযোগিতা থেকে যারা পুরস্কৃত হবেন তারা আগামী দিনে নিজেদের কেরিয়ার যাতে ভালোভাবে করতে পারেন তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই সংস্থা এমনটাই জানালেন কর্ণধার চিরঞ্জিত স্যার। চিরঞ্জিতবাবু আরো জানান তার দুই সহকর্মী মিমি এবং মেরিলিন এই দুজন না থাকলে তার এতো বড় কর্মকাণ্ড চালানো সম্ভব হতো না।
বিচারকদের আসনে ছিলেন চিত্রপরিচালক অরূপ কুমার দে, চিত্র পরিচালক এবং লেখক ডঃ চন্দ্রগুপ্ত, মেকআপ আর্টিস্ট চৈতালি সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২১ lakme মিস ইন্ডিয়া ফটোজেনিক গ্রুপের বিজয়ী মিস শতরূপা।
মিস শতরূপা সেখানে সমস্ত প্রতিযোগীদের মডেলিং সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি সম্পর্কে জানান।