ডিজিটাল; ১ ডিসেম্বর: শিক্ষা জগতে সবচেয়ে অনন্য নাম পাথফাইন্ডার এডুকেশনাল সেন্টার। NEET UG & JEE Main & Advance পরীক্ষার জন্য প্রথম সারির ইনস্টিটিউট।
সম্প্রতি দ্য সেন্ট অগাস্টিনস্ ডে স্কুল কলকাতা Festival D’Agusto 2022 আয়োজন করেছিল। সেই অনুষ্ঠান সম্পূর্ণভাবে সার্থক করার জন্য পাথফাইন্ডার এডুকেশনাল সেন্টার এগিয়ে এসেছে। গত ২৮ এবং ২৯ শে নভেম্বর এই festival অনুষ্ঠিত হয়।

২৯ নভেম্বর কলকাতার কলা মন্দিরে তাদের সমাপ্তি অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন মধুপর্ণা শ্রীমানী – সিইও পাথফাইন্ডার এডুকেশনাল গ্রুপ, পাথফাইন্ডার গ্রুপের‌ অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট প্রিয়াঙ্কা চ্যাটার্জী, রবিউল হক (এইচওডি আই সি এস ই বোর্ড পাথফাইন্ডার), ডক্টর রিচার্ড গ্যস্পের ( প্রিন্সিপাল সেন্ট অগাস্টিন ডে স্কুল) প্রমুখ।

মধুপর্ণা শ্রীমানী জানান, পাথফাইন্ডার বিগত ৩২ বছর ধরে শিক্ষা জগতে রয়েছে। বহু ছাত্র-ছাত্রী আমাদের ইনস্টিটিউটের সাথে যুক্ত হয়ে নিজেদের ক্যারিয়ারের পথে এগিয়ে গেছে। আমাদের শিক্ষক শিক্ষিকারা বহু বছর ধরে ছাত্র-ছাত্রীদের কুড়িয়ে আসছেন এবং তারা খুব ভালো ফল করছে পরীক্ষায়। শিক্ষা জগতে এক অন্যরকম ছাপ ফেলার জন্যই আমরা আজ এই অনুষ্ঠানের অফিসিয়াল পার্টনার হিসেবে রয়েছে। আগামী দিনে বহু ছাত্র-ছাত্রী এইভাবে পাথফাইন্ডার এর সঙ্গে যুক্ত হয়ে নিজেদেরকে ক্যারিয়ার গড়ে তুলতে সক্ষম হবে এটাই আমার আশা।

উল্লেখ্য এই উৎসবে নাচ, গান, কুইজ, ফ্যাশন শো, ফটোগ্রাফি, প্র্যাঙ্ক ভিডিও, টি শার্ট পেন্টিং, কার্টুন মেকিং সহ বিভিন্ন অনুষ্ঠান ছিল। ছাত্র-ছাত্রীদের প্রতিভাকে তুলে ধরারের অনন্য প্ল্যাটফর্ম ছিল এটি।