শুভাবরি ওয়েব ডেস্ক,১৭ এপ্রিল, কলকাতা: আজ সকাল দশটা নাগাদ বিজয়গড় (যাদবপুর) বাজারের ব্যস্ততম রাস্তায় একটি কম্পিউটারের দোকানে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীর মতে, দোকান থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে থাকে সকাল দশটা নাগাদ। দমকলে খবর দেওয়া হয়। তবে স্থানীয় যুবকদের চেষ্টায় আগুন মোটামুটিভাবে নিয়ন্ত্রণে আসে। দমকলের দুটি ইঞ্জিন কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় সেখানে। এখনো অব্দি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাপ্ত সূত্রে জানা গেছে, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছিল।