ডিজিটাল: ৪এপ্রিল: ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা’- কেন্দ্রীয় প্রকল্পের আওতায় ঋণ সংযুক্তি আর্থিক সহায়তার মাধ্যমে মেগা ফুড পার্ক ও কৃষি প্রক্রিয়াকরণ ক্লাস্টার (মিনি ফুড পার্ক) স্থাপনে উৎসাহিত করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক।
প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনার আওতায় পশ্চিমবঙ্গে একটি মেগা ফুড পার্ক প্রকল্প অনুমোদিত হয়েছে এবং সেটি চালুও হয়েছে। উল্লেখ্য, দেশে মোট ৪১টি মেগা ফুড পার্ক প্রকল্প অনুমোদিত হয়েছে, তারমধ্যে ২২টি চালু হয়েছে। অন্যদিকে দেশে মোট ৬৮টি কৃষি প্রক্রিয়াকরণ ক্লাস্টার অনুমোদিত হয়েছে। এরমধ্যে ১২টি কাজ শুরু করেছে।
রাজ্যসভায় সম্প্রতি প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল।
