ওয়েব ডেস্ক; ৮ জুন: গরম যেভাবে বেড়েছে তাতে কবে যে বৃষ্টি নামবে তার কোন সঠিক ধারণা পাওয়া যাচ্ছে না। বেলা বাড়ার সাথে সাথেই সূর্যের তেজ কিন্তু বেড়েই চলেছে। যারা দৈনন্দিন কাজের জন্য রাস্তায় থাকেন এই তাপপ্রবাহের জন্য তারা কিন্তু বেশ কষ্টের সম্মুখীন হচ্ছেন। এবং তাদের কষ্টটাকেই কিছুটা লাঘব করার জন্য দক্ষিণ কলকাতার কুদঘাট অঞ্চলের নিউ টালিগঞ্জে পথচারীদের জন্য বুধবার জলের ব্যবস্থা করলেন ওরা। গ্লুকোজ জলের গ্লাস পথচারীদের হাতে তুলে দিয়ে এই গরমে তাদের কষ্ট কিছুটা কমাতে উদ্যোগী হল। প্রধান উদ্যোক্তাদের মধ্যে ছিলেন স্বপন সাহা, অমল সাহা, বিপ্লব শিকদার, বাপি দে, ভোম্বল ঘোষ, প্রেমাংশু রায়, বুড়ো মুখার্জি, দেবাশিষ, পার্থ, শ্যামল।
শুধু এই দিনই নয় জানা গেল এই গরমকে প্রতিহত করার জন্য পথচারীদের জন্য এই প্রয়াস নিয়মিত চলতে থাকবে।