ওয়েব ডেস্ক; দেবাঞ্জন দাস; ১৯ সেপ্টেম্বর: ঢাকের আওয়াজ জানান দেয় যে পূজো খুব কাছেই। আর সত্যিই তো হাতেগোনা আর কয়েকটা দিন তারপরেই দুর্গাপুজো। আর দূর্গাপুজোর আগে মা দুর্গার এক সন্তান গণেশের আরাধনায় মাতে সারা দেশবাসী।
সেই উৎসবে মেতেছেন অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। কলকাতায় নিজস্ব বাসভবনে তিনি বহু বছর ধরেই আয়োজন করে আসছেন গণেশ পুজোর।
প্রথম দিকে পুরোহিত দিয়ে পুজো না হলেও গত বছর থেকে পুজো হয় পুরোহিত দিয়ে। এর ফলে অনেক নিয়ম-কানুন নতুন ভাবে জানতে পেরেছেন অভিনেত্রী একথা জানান তিনি। মঙ্গলবার গণেশ চতুর্থীর দিন গনেশ আরাধনার পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের খুব আড়ম্বরের সাথে আপ্যায়ন করেন তিনি। বাসভবনে যাওয়ার সাথে সাথে অতিথিদের জন্য ছিল ঠান্ডা পানীয় তার সাথে চা, কফি এবং বিস্কিট। পুজো চলাকালীন মাঝে মাঝে অভিনেত্রী নিজেই সকল আপ্যায়িত অতিথিরা ঠিকঠাক ভাবে ঠান্ডা পানীয় বা চা – কফি খেলেন কিনা তা তদারকি করছিলেন। অন্যান্য বার স্বামীকে পাশে পেলেও এই বছর ছুটি না পাওয়ার ফলে তিনি আসতে পারেননি। পুজোর কাজের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হলেও ত্রমিলা ভট্টাচার্যের মেয়ে রশ্মিকা দত্ত সবসময় ছিল তার পাশে।
বাবার মতন মার্চেন্ট নেভিতে যাওয়ার ইচ্ছা নেই রশ্মিকার। অভিনয় জগত বেশ ভালই লাগে । মায়ের অভিনয় দেখে মুগ্ধ সে। তাই বড় হয়ে অভিনেত্রী হবার একটা সুপ্ত ইচ্ছা রয়েছে রশ্মিকা দত্তের। শুধুমাত্র রশ্মিকা কেন? দুই দিদি পারমিতা এবং প্রমিলা তার সাথে তার মা অঞ্জনা ভট্টাচার্যের সম্পূর্ণ তদারকিতে বেশ ভালোভাবেই গণেশ চতুর্থীর পুজো হল।
পুজো শেষে প্রসাদ বিতরণ থেকে শুরু করে অভিনেত্রীর তদারকি ছিল চোখে পড়ার মতন। পুজোর মাঝেই ছোট্ট করে সাক্ষাৎকারে ত্রমিলা ভট্টাচার্য বলেন, বর্তমানে কিছুদিনের জন্য অভিনয় জগত থেকে বিরতি নিয়েছেন। পুজোর পরে একটু ছুটি কাটিয়ে এসে আবার কাজ শুরু করতে চান। ওয়েব সিরিজে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রী।
লুচি ,ছোলার ডাল ,বেগুন ভাজা, ফ্রাইড রাইস, মিক্সড ভেজ, ধোকার ডালনা দিয়ে বেশ ভালো রকম ভাবেই জমে উঠেছিল গণেশ পূজোর ভুরিভোজ। তার সাথে শেষ পাতে হালুয়া ,পায়েস, চাটনি ,পাপড় তো আছেই। তবে সবচেয়ে বড় বিষয় হলো শেষ পাতে ছিল লাড্ডু ও যেটি ছাড়া গণেশ পূজো কোনোভাবেই সম্ভব নয়।
স্বয়ং নিজে গিয়ে অতিথিরা ঠিকঠাক ভাবে প্রসাদ খেলেন কিনা তাও দেখে আসছেন মাঝে মাঝে।
গণেশ ঠাকুর সবারই মনস্কামনা পূর্ণ করেন সেই প্রার্থনা করলেন অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য।
