ফ্যাশন শো বা কম্পিটিশন মানেই সেরা মডেলদের বা সুন্দরীদের বেছে নেওয়া। পুরস্কৃত করা তাদের। কিন্তু তাদের সেই সৌন্দর্যকে যারা জগতের সামনে তুলে ধরেন অর্থাৎ ক্যামেরার পেছনের সেই সমস্ত মানুষ তাদেরকে পুরস্কৃত করার এক অভিনব চিন্তাভাবনা করল নক্ষত্র ক্রিয়েশন।
সারা বাংলা জুড়ে ৫০ জন মেকআপ আর্টিস্ট এবং ৫০ জন মডেল নিয়ে গ্লোরিয়াস মেকআপ আর্টিস্ট ইভেন্ট অনুষ্ঠানের আয়োজন করেছিল সম্প্রতি তারা। মুনমুন দাস এবং তার কন্যা মুন্না দাস এর এই একান্ত প্রচেষ্টায় মেকআপ আর্টিস্ট দের নিয়ে কম্পিটিশন হলো গত ৭ নভেম্বর।
বিচারকের আসনে উপস্থিত ছিলেন  রূপসজ্জা শিল্পী সুরজিৎ দত্ত ও অমিত কর্মকার প্রমুখ । বিশেষ অতিথি হিসাবে ছিলেন  বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিধায়ক মদন মিত্র।


সমগ্র অনুষ্ঠানটি যার মস্তিষ্কপ্রসূত তিনি হলেন সংগীত শিল্পী ও ইভেন্ট তত্ত্বাবধানকারী শুভব্রত বিশ্বাস।
এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা মেকআপ আর্টিস্ট এবং সেরা মডেল কে বেছে নেওয়া হলো । প্রথম দ্বিতীয় ও তৃতীয় মেকআপ আর্টিস্ট এর জন্য ছিল নগদ পুরস্কার।

আগামী দিনে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে এবং বাংলার প্রত্যেকটি জেলা অনুযায়ী সেরা মেকআপ আটিস দের বেছে নেওয়ার ইচ্ছের কথা জানান মুনমুন দাস। জাতীয় প্রতিযোগিতারও  আয়োজনের কথা বলেন তিনি।