ওয়েব ডেস্ক; ২৮ ফেব্রুয়ারি : নতুন মাল্টি-ক্রপ কীটনাশক “টাকাই” লঞ্চ করলো গোদরেজ অ্যাগ্রোভেট। নতুন মাল্টি-ক্রপ কীটনাশক “টাকাই”। আইএসকে জাপান-এর উন্নত সাইক্লাপ্রিন প্রযুক্তি দ্বারা চালিত এই টাকাই প্রধানত লেপিডপ্টেরান বা ‘শুঁয়োপোকা-জাতীয়’ পোকামাকড় যা ফসলের ক্ষতি করে, তার বিরুদ্ধে দ্রুত নিয়ন্ত্রণ এবং দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে। এর ফলে কৃষকরা সামগ্রিকভাবে ফসলের স্বাস্থ্য উন্নত করতে সক্ষম হবেন। সংস্থাটি ধান, ভুট্টা, ছোলা এবং সয়াবিন ফসলের জন্য লেবেল অনুমোদন পেয়েছে। পাশাপাশি বাঁধাকপি ও লঙ্কা ফসলের জন্য লেবেল সম্প্রসারণের অনুমোদন বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

পশ্চিমবঙ্গ, বছরে প্রায় ১৫ মিলিয়ন টন ধান উৎপাদনের জন্য ‘রাইস বোল অব ইন্ডিয়া নামে সুপরিচিত—সেখানে লেপিডপ্টেরান জাতীয় পোকামাকড় কৃষি উৎপাদন ও কৃষকদের আয়ের ক্ষেত্রে বড়সড় হুমকি তৈরি করছে। ধান চাষে ইয়েলো স্টেম বোরার ও লিফ ফোল্ডারের আক্রমণে তীব্র প্রাদুর্ভাবের সময় ফলনে ২০–৪০% পর্যন্ত ক্ষতি হতে পারে। অন্যদিকে ভুট্টা চাষে ফল আর্মিওয়ার্মের আক্রমণে সাধারণত ২৫–৩০% ক্ষতি দেখা যায়, যা চরম পরিস্থিতিতে বেড়ে ৬০–৬৫% পর্যন্ত পৌঁছাতে পারে। সয়াবিনের ক্ষেত্রে স্পোডোপ্টেরা লিটুরা ও সেমিলুপারের আক্রমণে ফলন ২০–৩০% পর্যন্ত কমে যায়। একইভাবে লঙ্কা ও বাঁধাকপির মতো সবজি ফসলেও অনুরূপ পোকামাকড়ের আক্রমণে ১৫–৩০% পর্যন্ত ক্ষতি হওয়া অস্বাভাবিক নয়। পোকামাকড়, রোগ ও আগাছা যখন বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে, তখন সময়োপযোগী ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে ফসল সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি—যাতে পশ্চিমবঙ্গের কৃষি অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা টেকসই থাকে।