ডিজিটাল; ২৩ মার্চ; কলকাতা : গত ২২ মার্চ তারিখে প্রায় দুপুর ১২ টা নাগাদ একজন কর্তব্যরত ​​RPF কর্মীরা একজন যাত্রীকে আটক করে। মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের লাগেজ স্ক্যানার মেশিনে তার ব্যাগে ধাতব পদার্থ ধরা পড়ে৷ তল্লাশি নেওয়ার পর, ব্যাগের ভেতর থেকে সোনা ও হীরার অলঙ্কার পাওয়া গেছে যার ওজন প্রায় ১১১ গ্রাম এবং ৭ ক্যারেট যার বাজার মূল্য প্রায় ৬ লক্ষ ৫০ হাজার টাকা।
ওই ব্যক্তি কোনো বৈধ নথি দেখাতে পারেননি তাই লিখিত অভিযোগ দায়ের করার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জোড়াসাঁকো থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্য একটি ঘটনায় ওই দিনই একই স্টেশনে অন্য একটি ঘটনায় একজন কর্তব্যরত ​​RPF কর্মীরা একজন যাত্রীকে আটক করে কারণ লাগেজ স্ক্যানার মেশিনে তার ব্যাগে ধাতব পদার্থ ধরা পড়ে৷ চেক করার পর, ব্যাগের ভিতরে সোনা ও হীরার অলঙ্কার পাওয়া গেছে যার ওজন প্রায় ১১০ গ্রাম এবং ৩১ ক্যারেট যার বাজার মূল্য ১৩ লক্ষ ৫০ হাজার টাকা।
ওই ব্যক্তি কোন বৈধ নথি দেখাতে পারেনি বলে তাকে জোড়াসাঁকো থানায় হস্তান্তর করা হয়েছে।
ছবি প্রতীকী