ডিজিটাল; ১০ আগস্ট:
কেন্দ্র পশ্চিমবঙ্গকে কর বাবদ প্রাপ্য দুই কিস্তির মোট অর্থ ৮,৭৭৬ কোটি ৭৬ লক্ষ টাকা আজ হস্তান্তরিত করেছে। ত্রিপুরা ৮২৬ কোটি টাকা এবং আসাম ৩৬৪৯ কোটি ৩০ লক্ষ টাকা এই খাতে পেয়েছে। রাজ্য সরকারগুলিকে কেন্দ্রীয় সরকার আজ অর্থাৎ ১০ আগস্ট মোট ১,১৬,৬৬৫ কোটি ৭৫ লক্ষ টাকা হস্তান্তরিত করেছে। প্রতি মাসে রাজ্যগুলিকে এই খাতে ৫৮,৩৩২ কোটি ৮৬ লক্ষ টাকা দেওয়া হয়।
সূত্র: পি আই বি