২০২১ সালে পণ্য পরিবহণে এবং আয়ের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব রেল উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে। হাওড়া-মুম্বাই মেইনলাইনে আন্দুল-ঝাড়সুগুদা বিভাগে প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল শুরু হয়েছে। দক্ষিণ পূর্ব রেল ২০২০-২১ অর্থবর্ষে ১৭৫.৪ মেট্রিক টনের বেশি পণ্য পরিবহণ করে উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে। এর ফলে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত দক্ষিণ পূর্ব রেলের ১৫ হাজার ৭৯ কোটি টাকা আয় হয়েছে, যা গত অর্থবর্ষের তুলনায় ১৪.৮৬ শতাংশ বেশি। ২০২১ সালে স্বচ্ছ ভারত অভিযানে দক্ষিণ পূর্ব রেলের ৭৪টি সুনির্দিষ্ট ট্রেনে অনবোর্ড হাউজ কিপিং সার্ভিস (ওবিএইচএস) পরিষেবা পাওয়া গেছে। ১১টি রেক সহ ৯টি ট্রেনের চলতি কামরা গুলিকে এলএইচবি-তে পরিবর্তন করা হয়েছে। সাঁকরাইলের প্রথম ধাপের কাজের আওতায় পণ্যবাহী টার্মিনাল নির্মাণ সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, গত বছর ১৯শে ফেব্রুয়ারি রেলমন্ত্রী এটির উদ্বোধন করেছেন। গত বছরের ২২শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কলাইকুন্ডা-ঝাড়গ্রাম তৃতীয় লাইনের সূচনা করেছেন। গত বছর ৩২টি লেভেল ক্রসিং বন্ধ করা হয়েছে। রেল পথ সংযুক্তকারী সড়ক পথে যান চলাচলে নিরাপত্তার উন্নতিসাধনে ১৬টি সড়কে আন্ডার ব্রিজ এবং ৫টি সড়কে ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে চারটি নতুন যাত্রীবাহী লিফট এবং একটি চলমান সিঁড়ি চালু করা হয়েছে। গত বছর ৪০৬.১৮ টন কিলোমিটার (টিকেএম) বিদ্যুতায়নের কাজ সম্পূর্ণ হয়েছে। গত বছর মার্চে চক্রধরপুর ডিভিশনে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রে ১৩২ কেভি/ ২৫ কেভি নতুন ট্র্যাকশন সাব স্টেশন চালু করা হয়েছে।
