ডিজিটাল ডেস্ক, ১০ নভেম্বর, কলকাতা: শরীরকে সুস্থ রাখতে শরীর চর্চার করতেই হবে। এবং সেই শরীর চর্চাকে নিয়েই যখন প্রতিযোগিতা তখন তা এত চিত্তাকর্ষক হবেই।
প্রায় ৩০০ জনের বেশি মহিলা ও পুরুষ প্রতিযোগী নিয়ে আগামী ২৭ এবং ২৮ নভেম্বর বরানগরের প্রগতি সংঘ ময়দানে হতে চলেছে বডি বিল্ডিং প্রদর্শনী হ্যাবিট ক্লাসিক ২০২১। ওয়েস্টবেঙ্গল বডিবিল্ডিং এন্ড ফিজিক স্পোর্টস এসোসিয়েশন এবং টিম হ্যাবিট হাতে হাত মিলিয়ে এই প্রদর্শনীর আয়োজন করতে চলেছে।
পশ্চিমবঙ্গে এর থেকে বড় বডি বিল্ডিং প্রদর্শনী এর আগে কখনো হয়নি আজ এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি টিম হ্যাবিটের অন্যতম কর্ণধার জয়ন্ত গুহর।

জয়ন্ত গুহ জানান এই প্রদর্শনীতে সর্বমোট ৫ লক্ষ টাকার নগদ পুরস্কার রয়েছে। তারমধ্যে চ্যাম্পিয়ন অফ চাম্পিয়নস যিনি হবেন তার পুরস্কার মূল্য নগদ ১ লক্ষ টাকা।

সারা রাজ্য থেকে প্রতিযোগিরা এই বডি বিল্ডিং প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন এবং ওই দিনই 13 তম সিনিয়ার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্য থেকে মনোনীত করা হবে।
জয়ন্ত বাবু আরো যোগ করেন, স্বাস্থ্যকর শরীর যদি দরকার হয় সে ক্ষেত্রে শরীরচর্চা অবশ্যই দরকার। শরীর চর্চার মাধ্যমে যেমন বিভিন্ন রোগ নিরাময় হয় তেমনি মানসিক অবসাদও দুর হয়।
ছোট থেকে বড় সকল বয়সী পুরুষ ও মহিলা কে তিনি শরীরচর্চা করার জন্য এগিয়ে আসতে বলেন।

এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপন ব্যানার্জি, অজয় সরকার, সমীর ঘোষ, সুদিপ্ত সেনগুপ্ত।