ওয়েব ডেস্ক: দারুচিনি, (ইংরেজি নাম: Cinnamon) (বৈজ্ঞানিক নাম: Cinnamomus Zeylanicum) ,যাকে আমরা মশলা্ হিসেবেই চিনি | দারুচিনির আদি নিবাস শ্রীলংকায়। বহু যুগ ধরেই দারুচিনির গুণের কথা প্রচলিত। এই বৃক্ষের বাকল মশলা হিসেবে ব্যবহৃত হয়। দারুচিনিতে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে এবং এটি ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাসিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ।শুধু রান্নায় সুগন্ধি হিসেবে নয়, শরীর ও ত্বক উভয়ের জন্যই দারুচিনি ব্যবহার করা যায়, কারণ এর অনেক উপকারিতা রয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক দারুচিনির কিছু বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে।

১) ক্ষুধা বৃদ্ধি করতে সহায়ক।
২) রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
৩)রক্তে ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল কমাতে পারে। উল্লেখযোগ্যভাবে (“খারাপ কোলেস্টেরল”) এর মাত্রা কমায়, যার ফলে হৃদরোগের আশঙ্কা কমায়।
৪) ক্যান্সারের ঝুঁকি রোধ করতে পারে।
৫) বাতের ব্যথা দূর করে ।
৬) দেহের ওজন নিয়ন্ত্রনে রাখে।
৭) পেশীর ব্যথা দূর করে।
৮) মানুষের স্মরণশক্তি বৃদ্ধিতে সহায়ক।
৯) দারুচিনিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
১০) অ্যাসিডিটির সমস্যা দূর করে।
১১) অস্টিওপোরোসিস দূর করে।