ডিজিটাল: পেঁপে বহুল পরিচিত একটি ফল। স্বাদ ও গুনাগুণের কারণেই মানুষের কাছে এর এতো কদর।পেঁপের বৈজ্ঞানিক নাম Carica papaya ,এরা Caricaceae পরিবারের সদস্য।
এর একটি বিশেষ দিক হলো এটি একাধারে যেমন ফল হিসেবে আমরা খাই , তেমনই সবজি হিসেবেও খাওয়া হয়। শুধু স্বাদের দিক থেকেই নয়, অসাধারণ পুষ্টিগুণের কারণেও পেঁপে পৃথিবীজুড়ে বেশ জনপ্রিয় । পেঁপেতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার ( তন্তু) , পটাশিয়াম, ভিটামিন -এ, ভিটামিন- সি, ভিটামিন- বি৯ এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তা ছাড়া অল্প পরিমাণে রয়েছে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন-ই, ভিটামিন -কে। পাকা পেঁপেতে অ্যান্টিঅক্সিড্যান্টসহ নানা রকমের পুষ্টি উপাদান উপস্থিত থাকায় মানবদেহের জন্য এটি অত্যন্ত জরুরি।চলুন জেনে নেওয়া যাক পাকা পেঁপের উপকারিতা সম্পর্কে……
পাকা পেঁপের উপকারিতা:-
১) এক গবেষণায় দেখা গেছে, পেঁপে খেলে এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। এটাও প্রমাণিত হয়েছে যে, পেঁপে গাছের মূল ও ফুল কিডনি রোগ, ব্রংকাইটিস ও জন্ডিস সারায়।
২) বেশ কিছু গবেষণায় জানা গেছে, কাইমোপ্যাপিন নামের এনজাইম (উৎসেচক) থাকায় পেঁপে অস্টিওআর্থ্রাইটিস ও রিউমেটয়েড রোগ সারায়।
৩) পেঁপের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও ভিটামিন এ, সি,ই ইত্যাদি থাকে,যা কোলেস্টেরল কমায়। প্রচুর পরিমাণ আঁশ(তন্তু) , ভিটামিন -সি, অ্যান্টিঅক্সিডেন্ট উপস্থিত থাকায় রক্তনালিতে ক্ষতিকর কোলেস্টেরল জমতে বাধা দেয়। ফলস্বরূপ, স্ট্রোক, হার্ট অ্যাটার্কের সম্ভাবনা কিঞ্চিৎ হলেও কমে। যাঁদের ডায়াবেটিসের সমস্যা এবং পাশাপাশি হার্টের সমস্যা তাঁদের প্রতিদিন পাকা পেঁপে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা।
৪) পাকা পেঁপেতে থাকা ভিটামিন -এ চোখ ভালাে রাখতে সাহায্য করে। এ ছাড়া বয়সজনিত ক্ষীণদৃষ্টি রােগ প্রতিরােধেও পেঁপের ভূমিকা বিরল।
৫) হজমশক্তি বাড়াতে এবং পেটের গােলযােগ সাড়াতে পাকা পেঁপের উপকারিতা অনেক গুণ বেশি। সেই সঙ্গে খিদে বাড়ায়,আর পেট পরিষ্কারও করে। সেই সঙ্গে গ্যাস অম্বলের সমস্যাও খানিকটা কমে। এমনকি, যাঁদের অর্শ থাকে তাঁদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে।
৬) একদিকে যেমন কম ক্যালোরি, অন্য দিকে
ভরপুর আঁশ (তন্তু) থাকায়, পাকা পেঁপে পেট ভরা রাখতে সাহায্য করে। তাই; ওজন নিয়ন্ত্রণে ফল হিসেবে পেঁপে বিশেষ উপকারী।
৭) পেঁপের মধ্যে থাকা উপাদানগুলাে বয়সের ছাপ লুকিয়ে ফেলতে খুব দক্ষ। নিয়মিত পেঁপে খেলে ত্বকে বলিরেখা পড়ার প্রবণতা কিছুটা হলেও ধীর হয়ে যায়।পেঁপে অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ ফল, তাই এটি ত্বকের লাবণ্য ও উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে।
৮) কোলন ও প্রােস্টেট ক্যানসার প্রতিরােধে পাকা পেঁপে খুবই উপকারী।
৯) পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা- ক্যারোটিন, ফ্ল্যাভানয়েড, লুটেইন, ক্রিপ্টোক্সান্থিন আছে। এছাড়াও আরো অনেক পুষ্টি উপাদান আছে যেগুলো শরীরের জন্য খুবই উপকারী। ক্যারোটিন ফুসফুস ও অন্যান্য ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে হ্রাস করে।
