কলকাতা, ১৮ অক্টোবর : স্টার হেলথ অ্যান্ড অ্যালায়েড ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড কলকাতা ও দুর্গাপুরের কযেকটি নির্বাচিত দুর্গাপুজোর প্যান্ডেলে ‘বিশ্রাম গৃহ’ লঞ্চ করল। স্টার হেলথের এই প্রথম ধরনের উদ্যোগে পুজো পরিক্রমার সময় প্যান্ডেল হপিংয়ে অংশগ্রহণকারীদের ‘বিশ্রাম, স্বস্তি ও সতেজতা’ (বিশ্রাম নিন, স্বস্তিতে থাকুন ও সতেজ হয়ে উঠুন) দেওয়ার জন্য আরামদায়ক লাউঞ্জের মতো জায়গার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি বিশ্রাম গৃহে প্রযুক্তিনির্ভর ফেস স্ক্যান স্বাস্থ্য মূল্যায়নের ব্যবস্থাও থাকবে, যার মাধ্যমে দর্শনার্থীরা স্বাস্থ্যের নির্দিষ্ট কিছু সূচক সম্পর্কে দ্রুত ধারণা পেতে পারবেন।

বিশ্রাম গৃহের অন্যতম প্রধান আকর্ষণ হল স্টার হেলথের ফেস স্ক্যান স্বাস্থ্য মূল্যায়ন কিয়স্ক। একটি সহজ ও স্পর্শবিহীন মুখমণ্ডল স্ক্যানের মাধ্যমে দর্শনার্থীরা প্রায় ১৭টি স্বাস্থ্য সংক্রান্ত পরামিতি নিয়ে তাৎক্ষণিক একটি প্রাথমিক স্বাস্থ্য প্রতিবেদন পেতে পারবেন। এই মূল্যায়নের মাধ্যমে নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ শারীরিক লক্ষণ ও সূচক সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে মানসিক চাপ, শরীরের পুনরুদ্ধার প্রক্রিয়া এবং হৃদস্পন্দনের পরিবর্তনশীলতার সঙ্গে সম্পর্কিত সূচক, যেমন হৃদস্পন্দনের হার, শ্বাস-প্রশ্বাসের হার, স্ট্রেস ইনডেক্স এবং এইচআরভি (HRV) সংক্রান্ত বিভিন্ন পরিমাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *