উডল্যান্ড হাসপাতালে পৃথিবীর প্রাচীনতম ব্যক্তি স্বামী শিবানন্দ সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষা করেন। গত কাল তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। হাসপাতালে তরফ থেকে দাবি করা হয় তার বর্তমান বয়স ১২৫ বছর। হাসপাতালে তরফ থেকে আরো জানানো হয় তার সমস্ত পরীক্ষার রিপোর্ট নরমাল রয়েছে তিনি সম্পূর্ণ সুস্থ। তার স্বাস্থ্য পরীক্ষার দায়িত্বে ছিলেন উডল্যান্ড হসপিটাল এর ডাক্তার সৌতিক পান্ডা । হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
