ডিজিটাল; ১৭ মার্চ: ১৯৬২ সালের যুদ্ধে নিজের প্রাণের কথা না ভেবে মাতৃভূমির জন্য লড়াই করেছিলেন এই ভারতীয় সৈনিক।
এখন তিনি অবসরপ্রাপ্ত। প্রজাতন্ত্র দিবসের দিনে পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গাওয়ার পরই ঘটলো ঘটনা ঘটলো। দমকা হওয়ার রাস্তায় পরে থাকা গাছের পাতা, কাগজ থেকে ময়লা উড়ে এসে পতাকাবেদীতে রাখা ভারতের মানচিত্রের ওপর পড়ছিল। সহ্য করতে না পেরে এই সৈনিক নিজের শরীর দিয়ে মানচিত্রকে আড়াল করছিলেন যাতে কোনোভাবেই তা নোংরা না হয়।
তারপর মানচিত্রকে নিজের বুকের সাথে জড়িয়ে শপথ নেন, যেভাবে শত্রুদের থেকে দেশকে রক্ষা করেছেন সেভাবেই সমাজকে পরিষ্কার রাখবেন । শুধু নিজেই নন আশেপাশে দাঁড়িয়ে থাকা শিশুদের নিয়ে আশেপাশের রাস্তা পরিষ্কারের কাজে লেগে পড়লেন।
শুভাবরি ম্যাগাজিনের সামাজিক কর্মসূচির পরিবেশনায়, সুবীর চক্রবর্তী নির্দেশিত “বাচ্চো দেখাও চলকে” (হিন্দি), ৫ মিনিটের তথ্য চিত্রে এমনটাই দেখানো হয়েছে। প্রযোজনা: মনীষা চ্যাটার্জী। অভিনয়ে: করেছেন ডা: চন্দন চ্যাটার্জী, সুজন সেনগুপ্ত, প্রতিম বসাক, শিশু শিল্পী আয়ুস, আরব প্রমুখ। চিত্রনাট্য ও সংলাপ: ডা চন্দ্রগুপ্ত।

দেশে বিদেশে বিভিন্ন ক্ষেত্রে এই স্বল্প সময়ের চলচ্চিত্রটি কুড়িয়েছে বহু প্রশংসা। সম্প্রতি রিলস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল , মহারাষ্ট্র তরফ থেকে বেস্ট শর্ট ফিল্ম পুরস্কার জিতে নিয়েছে “বাচ্চো দেখাও চলকে”।
