ওয়েব ডেস্ক; ৭ মার্চ: সামাজিক দায়বদ্ধতা থেকেই বিজয়গড় পরশ ওয়েলফেয়ার সোসাইটির জন্ম হয়েছিল ২০২০ সালে। প্রত্যেক বছর পরশের সদস্যেরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বয়স্কদের সাথে নিজেদের আনন্দ ভাগাভাগি করে নেয়।এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

বাঙালির অন্যতম প্রিয় উৎসব দোলযাত্রা। এই দিন সকালে পরশে সদস্যরা বিজয়গড় (যাদবপুর) অঞ্চল পরিক্রমা করে বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা এবং সম্মান বিনিময় করল।

পরশের এই উদ্যোগে খুশি প্রবীণরা , খুশি এলাকাবাসী।

উল্লেখ্য জনবল, শিক্ষাবল, নির্বাক বলের মতন বহু জনকল্যাণ মূলক প্রকল্প নিয়ে এগোচ্ছে পরশ।